Friday, September 22, 2017

অতি বাস্তব
     নন্দা মুখার্জী রায় চৌধুরী

অশ্রুভেজা দু'টি নয়নও রাতে ,
ঘুমায় না যে বেদনাতে ,
ক্লান্ত শরীর ,অবসন্ন মন ,
আছ জুড়ে সমস্ত মনপ্রাণ !
দিবালোকে জানি আছ সাথে ,
রাতের আঁধারেও থাকো পাশেপাশে ,
তবুও নয়ন ভেজে অশ্রুতে ,
হৃদয় কেঁদে ওঠে বেদনাতে ,
চোখ বুজে- পাই পরশ ,
ছোঁয়ার চেষ্টা -মিছেই আশ !
মন বলে ,আছ কাছে -
বাস্তব বোঝায়,স্বপ্ন মিছে !

@ নন্দা  19-9-17  

No comments:

Post a Comment