Thursday, September 28, 2017

অনুভবে
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

তোমার সাথে আমার বিচ্ছেদ,
ভুলে থাকার ব্যর্থ প্রয়াস !

আনমনে একাকী বসি প্রিয় জানালায় ,
অন্তরে নানান কথা উঁকি দেয় ।

তুমি অনুভবে ছায়া ,
তবুও আমি পলক-হারা !

হঠাৎ করেই চলে যাও !
কিছু কি বলতে চাও ?

ছবি তোমার জীবন্ত !
তবে কেনো নীরব ?

আমাদের শোবার ঘরের খাট ,
তোমার পরশ দেয় আমায় !  

রাতে সকলে ঘুমায় সুখে ,
 রজনী কাটে ছবি দেখে !

@নন্দা    22-9-17 

No comments:

Post a Comment