Sunday, May 7, 2017

ন্যায্য দাবী
 নন্দা মুখার্জী রায় চৌধুরী

অনেককিছু পাওয়ার মাঝেও ,
হারালাম আরও বেশী -
হিসাব নিকাশ করিনা তাই ,
এতেই আমি খুশী ।

হারিয়েছি অনেক কাছের জন,
 কখনও হারিয়েছি সম্মান ও মন -
কেঁদেছি অনেক সকলের অলক্ষে,
দূরে সরে গেছে বহু আপনজন !

আঘাত পেয়ে প্রতিঘাত করিনি ,
নিয়েছি কিছু শিক্ষা-
সম্মান আমি নিজ গুণে পাবো ,মঙ্গলবার যাচ্ছেন তো ?
কোরবোনা তা ভিক্ষা ।



#নন্দা#    10,1,17

No comments:

Post a Comment