Saturday, May 20, 2017

ওই এলো ডাক
নন্দা মুখার্জী রায় চৌধুরী

বিধাতা বুঝি টানলো রেখা ,
সাঙ্গ পুতুল খেলা -
খুললো এবার ও পারের দ্বার ,
যেতে হবে পরপাড় ।

কটাদিনের তরে ,
এসেছিলাম ভবে ,
সুখ ,দুখ মিলিয়ে কাটালাম ,
উপরের ডাক আসে যখন ,
আটকাতে পেরেছে কে কবে ?

মায়ের কোল আলো করে ,
এলাম যখন আমি -
তখন যারা বড় ছিলো ,
একে একে সবাই গেলো ছাড়ি ।

এখন আমি সবার বড় ,
ছাড়তে হবে জায়গা ,
সবাইকে কাঁদিয়ে চললাম আমি ,
এখানে আমি যে বড়ই অভাগা !

ও -পারের ডাক যখন আসে -
আটকাতে পারেনা কেউ ,
আপনজনের হৃদয়ে উঠে তুফান ,
বুকে ওঠে সমুদ্রের ঢেউ !

#নন্দা#   19-5-17  11-30PM

No comments:

Post a Comment