বাবা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চলে গেছো তুমি,
বহু যুগ আগে,
আজও আছো অন্তরে,
মনের ঘরে রয়েছে আসন,
আজও পাতা-তোমার তরে।
তোমার জন্য আলাদা করে,
হয়নাকো কোন দিন,
জম্ম থেকে আজ অবধি,
রয়েছ মনে-হয়ে অমলিন।
খুব কি তাড়া ছিলো তোমার বাবা?
তাই এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে?
তুমি বিনা আমরা যে অসহায়!
একবারও তুমি ভাবলেনা কেন হায়!
তোমার দেখানো পথেই হাঁটি,
নোয়ায় না অন্যায়ের কাছে মাথা,
বিশ্বাসঘাতকে সাজা দিতে,
আর আসোনা কেন বাবা?
সশরীরে থাকতে পাশে যদি,
পেতামনা আজ এত কষ্ট,
আমার স্বপ্ন চুরি করে,
করলো ওরা সব নষ্ট।
গণিত,ইংরাজী আজও যা জানি,
সেতো তোমারই দান,
সশরীরে না থেকে অনুভবে থাকো,
সৎভাবে চলি,তাও তোমারই অবদান,
ফিরে এসো বাবা আর একটিবার,
দাও সঙ্গ সংসার সাগরে লড়তে,
তোমাকে যদি কাছে পাই বাবা,
সবকিছুতেই হবো আমি জয়ী,
ফিরে এসো বাবা আর একটিবার,
সবকিছুতেই কর আমায় বিজয়ী।
# নন্দা ১৭-৬-১৮
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চলে গেছো তুমি,
বহু যুগ আগে,
আজও আছো অন্তরে,
মনের ঘরে রয়েছে আসন,
আজও পাতা-তোমার তরে।
তোমার জন্য আলাদা করে,
হয়নাকো কোন দিন,
জম্ম থেকে আজ অবধি,
রয়েছ মনে-হয়ে অমলিন।
খুব কি তাড়া ছিলো তোমার বাবা?
তাই এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে?
তুমি বিনা আমরা যে অসহায়!
একবারও তুমি ভাবলেনা কেন হায়!
তোমার দেখানো পথেই হাঁটি,
নোয়ায় না অন্যায়ের কাছে মাথা,
বিশ্বাসঘাতকে সাজা দিতে,
আর আসোনা কেন বাবা?
সশরীরে থাকতে পাশে যদি,
পেতামনা আজ এত কষ্ট,
আমার স্বপ্ন চুরি করে,
করলো ওরা সব নষ্ট।
গণিত,ইংরাজী আজও যা জানি,
সেতো তোমারই দান,
সশরীরে না থেকে অনুভবে থাকো,
সৎভাবে চলি,তাও তোমারই অবদান,
ফিরে এসো বাবা আর একটিবার,
দাও সঙ্গ সংসার সাগরে লড়তে,
তোমাকে যদি কাছে পাই বাবা,
সবকিছুতেই হবো আমি জয়ী,
ফিরে এসো বাবা আর একটিবার,
সবকিছুতেই কর আমায় বিজয়ী।
# নন্দা ১৭-৬-১৮
No comments:
Post a Comment